আলীমের মামলা ১৭ জুলাই পর্যন্ত মুলতবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম ১৭ জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে তাঁর আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে বলেন, আলীম শারীরিক ভাবে অসুস্থ। এজন্য এ মামলার কার্যক্রম কিছুদিন মুলতবির আবেদন জানান তিনি। পরে ট্রাইব্যুনাল তাঁর আবেদন গ্রহণ করে মামলার দিন ধার্য করেন।
এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের কথা ছিল।