আলু আমাদের কপাল বদলে দিতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হামিদুর রহমান বলেছেন, ‘এ দেশের মানুষের প্রতিবছর আলুর চাহিদা ৬৫ লাখ মেট্রিক টন। সেখানে ২০১৫ সালে উৎপাদিত হয়েছে প্রায় ১ কোটি মেট্রিক টন। বিশ্বের বিভিন্ন দেশে এ আলু রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে। আলু আমাদের কপাল বদলে দিতে পারে।’
ইউএসএআইডি কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রমের দিকনির্দেশনামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা জগরণী চক্র ফাউন্ডেশনের সভাকক্ষে গতকাল শনিবার ওই সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খায়রুল আবরার। বিশেষ অতিথি ছিলেন অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজ ফরাজি প্রমুখ।