আলু চাষ করে পথে বসার উপক্রম চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বন্ধক রেখে, ব্যাংকঋণ নিয়ে আলু চাষের পর দাম না পেয়ে পথে বসার উপক্রম হয়েছে চাষিদের। উৎপাদন খরচ বাদে এক বস্তা আলু সংরক্ষণের জন্য হিমাগার-মালিককে দিতে হয় ২৭৫ টাকা। বাজারে সেই আলুর দাম ১২০ টাকা।‘আলুচাষিদের ফরিয়াদ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এভাবেই আলুচাষিরা নিজেদের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সংহতি, গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) ও কর্মজীবী নারী যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।সভায় সাংসদ হাসানুল হক ইনু বলেন, প্রতিবছর আলু নিয়ে কৃষকেরা যে বিড়ম্বনায় পড়েন, তা সরকারের জন্য সুখকর নয়। সরকারকে আলুর দাম নির্ধারণ করে দিতে হবে।