বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২১তম সমেঞ্চলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সরকার একদিকে বিদেশে হাজার হাজার কোটি টাকার অস্ত্র চুক্তি করছে, অন্যদিকে শিক্ষা খাতে বাজেট কমাচ্ছে। যেখানে-সেখানে গণহারে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান গজিয়ে উঠছে। আলু-পটোলের মতো বিক্রি হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সনদ।
জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে সমেঞ্চলনের উদ্বোধন করেন কমরেড রমেন্দ্র কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সভাপতি মানবেন্দ্র দেব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাকি আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি শাহজালাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে সংগঠনের নেতা-কর্মীরা শহরে একটি শোভাযাত্রা বের করেন। বিকেলে পৃথিশ সরকারকে সভাপতি, গৌরাঙ্গ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক ও তারেক চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।