আলু ফেলে বস্তা চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুড়াহার মণ্ডলপাড়া গ্রামের কৃষক আবদুল বাছেত (৪৫) তাঁর বাড়ির উঠানে ৯০ বস্তা আলু রেখেছিলেন বিক্রির আশায়। কিন্তু দুদিন অপেক্ষার পরও কোনো ক্রেতা পাচ্ছিলেন না। মঙ্গলবার গভীর রাতে চোর এসে বস্তার আলুগুলো উঠানে ফেলে রেখে চটের বস্তাগুলো নিয়ে যায়। আবদুল বাছেত জানান, আলু পানির দামে বিক্রি হলেও চটের খালি বস্তার প্রতিটির দাম বর্তমানে ৭০ টাকা।