আলু রপ্তানিকারকদের ভর্তুকি দ্বিগুণ হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলু রপ্তানিকারকদের ভর্তুকি বাড়িয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় এ ভর্তুকির পরিমাণ ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে।এ সুবিধা চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। শুধু জাহাজিকৃত আলু রপ্তানির ক্ষেত্রে এ ভর্তুকি প্রযোজ্য হবে।গতকাল এ সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো হয়েছে।