আলু রোপণে স্কলাসটিকার ২০ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের হূদয়ে মাটি ও মানুষের বিশেষ কার্যক্রম ‘ফিরে চল মাটির টানে’ নাগরিক শিক্ষার্থীদের কৃষি-সম্পর্কিত ধারণা গ্রহণ অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুল স্কলাসটিকার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ২০ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে গতকাল মঙ্গলবার ভোরে মুন্সিগঞ্জ সদরের কেওয়ার গ্রামে যান কৃষকের খেতে আলু রোপণের জন্য। মাঠে গিয়ে কৃষকদের কাছ থেকে ব্যবহারিক ধারণা নিয়ে তারা প্রায় ১০ কাঠা জমিতে আলু রোপণে সহায়তা করে।কৃষি উন্নয়ন ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, তিন মাস পর ওই ২০ জন শিক্ষার্থীকে আবারও মুন্সিগঞ্জের ওই একই খেতে নিয়ে আসা হবে, ওদের রোপণ করা খেতের আলু ওরা নিজেরাই তুলবে। এর মধ্য দিয়ে ফসল উ ৎপাদনের একটি ব্যবহারিক শিক্ষাও তারা লাভ করতে পারবে। বিজ্ঞপ্তি।