প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিনের চালা আর বাঁশের বেড়ার ঘরে আলু সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। এর অংশ হিসেবে গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বসতবাড়িতে আলুর অহিমায়িত মডেল ঘর উদ্বোধন করা হয়েছে। জেলা বিপণন কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মান্নান। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাফিয়ার রহমান। আড়াই শতাংশ জমির ওপর ৩০-৩৫ টন ধারণ ক্ষমতাসম্পন্ন অহিমায়িত ওই ঘরে স্থানীয় ৬০ জন কৃষক আলু সংরক্ষণ করতে পারবেন। ঠাকুরগাঁও প্রতিনিধি