আলুর ন্যায্যমূল্যের দাবিতে বগুড়ায় মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলুর ন্যায্যমূল্যের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় আলুচাষিরা মানববন্ধন করেছেন। পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।বেসরকারি উন্নয়ন সংগঠন প্রোগ্রাম ফর ইকো স্যোশাল ডেভেলপমেন্ট (পেসড) এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় পেসডের নির্বাহী পরিচালক মাহফুজ আরা বলেন, গত বছর চাষিরা প্রতিকূলতার মধ্যেও আলুর বাম্পার ফলন পেয়েছিলেন। কিন্তু সেই আলু আজ তাঁদের চরম দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উৎপাদিত আলু বাজারে বিক্রি করতে গিয়ে তাঁদের যে অর্থ ব্যয় হয়েছে, বর্তমান বাজারে এর মূল্য অর্ধেকেরও কম। লোকসান জেনেও হিমাগারের মালিকেরা নিজ উদ্যোগে সেগুলো বিক্রি করে ভাড়া আদায় করছেন। এ কারণে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন আলুচাষিরা। এমন অবস্থা থাকলে তাঁরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।