আলুর বস্তা ফেলে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্মিত হিমাগারে বিদ্যুৎসংযোগ ও আলু সংরক্ষণ করার দাবিতে লালমনিরহাট-বুড়িমারী সড়কের মহেন্দ্রনগর এলাকার দুটি স্থানে গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ করেন আলুচাষিরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কয়েক শ আলুচাষি হিমাগার দুটির সামনে পচা আলু ও আলুর বস্তা ফেলে যানচলাচল বন্ধ করে দেন।খবর পেয়ে লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আলম, পুলিশ কর্মকর্তারা ও বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে তাঁদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চাষিরা অবরোধ তুলে নেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, লালমনিরহাটে ছয়টি হিমাগারের মধ্যে চালু আছে চারটি। এগুলোতে ৪২ হাজার ৫৯০ মেট্রিক টন ও নবনির্মিত হিমাগার দুটির সংরক্ষণ ক্ষমতা ২১ হাজার মেট্রিক টন। কিন্তু নতুন হিমাগার দুটিতে এখনো বিদ্যুৎসংযোগ না পাওয়ায় চাষিরা প্রয়োজনমতো আলু রাখতে পারছেন না। নতুন হিমাগার দুটির একটি টোটাল এগ্রো অ্যান্ড একোয়া কালচার কোল্ড স্টোরেজ এবং অপরটি লেমন কোল্ড স্টোরেজ।