আলেফউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সহকারী স্বাস্থ্য পরিদর্শক আলেফ উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১০ মার্চ মঙ্গলবার। এ উপলক্ষে সকালে উপজেলার আমরুলবাড়ি তুফানুপাড়ায় মরহুমের গ্রামের বাড়িতে কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি আলতাফ হোসেন ও স্থানীয় দৈনিক প্রথম খবর-এর নিজস্ব প্রতিবেদক আশরাফুল আলমের বাবা। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।