আলেম-ওলামা মহাসম্মেলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামা মহাসম্মেলন শুরু হয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মহাসম্মেলনে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববির ভাইস প্রেসিডেন্ট শায়খ মুহাম্মদ বিন নাসের আল খুজাইম ও মসজিদে নববির ইমাম শায়খ আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল কাসিমসহ ছয় সদস্যের সৌদি প্রতিনিধি উপস্থিত রয়েছেন।
আলেম-ওলামা মহাসম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের প্রায় সব জেলা থেকে অসংখ্য আলেম-ওলামা সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনকে কেন্দ্র করে এর আশপাশের ২৫টি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ছাড়া সমাবেশের মাইক ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে এবং বাইরে তিনটি অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষ থেকে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। অনুষ্ঠানস্থলের এক কিলোমিটার দূরে বিভিন্ন ধরনের তল্লাশিচৌকিসহ আশপাশের এলাকায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।