আলেম হত্যাচেষ্টার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ আলেম হত্যাচেষ্টার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের ব্যানারে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় এ বিক্ষোভ মিছিল হয়।এলাকাবাসী জানান, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মী রাঙ্গুনিয়া কলেজ ফটক থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিক্ষোভ মিছিল করেন। দুই কিলোমিটার পথ হেঁটে নেতা-কর্মীরা রাঙ্গুনিয়া উপজেলা সদর ইছাখালি গণমিলনায়তন মাঠে গিয়ে সমাবেশ করেন। এ সময় নেতা-কর্মীরা জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান। বিক্ষোভে অংশগ্রহণকারী মোরশেদ হোসেন জানান, একাত্তরের রাজাকার ঘাতক-দালালদের রক্ষার জন্য জামায়াত-শিবির যে সহিংসতা শুরু করেছে তারই অংশ চট্টগ্রামের ১০ জন আলেম হত্যার ্পরিকল্পনা।