আলেয়া রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের গোয়ালখালী এলাকার বাসিন্দা আলেয়া রাজ্জাক (৬৫) গত রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে নগরের গোয়ালখালী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর খুলনার আলোকচিত্র সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের মা।