আলোক প্রজ্বালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গণহত্যা প্রতিরোধে আন্তর্জাতিক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারে শহীদ স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলনের সূচনা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এতে প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে গণহত্যার শিকার ও নির্যাতিত মানুষের স্মৃতি স্মরণ ও মর্যাদাদানের লক্ষ্যে এ কর্মসূচি পালিত হয়েছে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।