আলোকচিত্র ও স্মারক প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার বিজিবি সেক্টর ক্যাম্পসংলগ্ন ‘বধ্যভূমি একাত্তর’ চত্বরে সাংবাদিক বিকুল চক্রবর্ত্তীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী মুক্তিযুদ্ধের ব্যতিক্রমী আলোকচিত্র ও স্মারক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। দুপুরে শহীদ পরিবারের সদস্য, বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের নিয়ে এর উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রণধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহিদ মো. সাইদুল হক প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন প্রেক্ষাপটের দুই শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি