আলোকচিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গতকাল থেকে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রক্তদানবিষয়ক সংগঠন সঞ্চালন এ প্রদর্শনীর আয়োজন করেছে। বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া। এ সময় সঞ্চালনের সভাপতি ফরহাদ আহমেদ ও সাধারণ সম্পাদক আতিয়ার রহমানসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। ৩ মার্চ পর্যন্ত চলবে প্রদর্শনী।