আলোকচিত্র প্রদর্শনী
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে চীন সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের সহায়তায় চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কর্ণফুলী টানেল নির্মাণ করা হবে। গতকাল শনিবার দুপুরে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফটো এক্সিবিশন-২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
চট্টগ্রাম নগরের র্যা ডিসন ব্লু হোটেলে এই প্রদর্শনীর আয়োজন করে ‘বাংলাদেশ-চায়না পিপলস ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’-এর চট্টগ্রাম কমিটি।
সংগঠনের চট্টগ্রাম কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চীনা দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের কাউন্সেলর চ্যান শুয়ান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার জামান প্রমুখ।
এস এম আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৪০ বছর উপলক্ষে এই প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন সময়ের ৪০টি আলোকচিত্র স্থান পেয়েছে।