আলোকচিত্রী নীতিশ রায়কে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্ত আকাশের মুক্তিতে ডানা মেলেছিল যে’ স্লোগানকে সামনে রেখে শেরপুরে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ভোরের কাগজ-এর সাবেক জেলা প্রতিনিধি নীতিশ রায়কে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত শুক্রবার রাতে শেরপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশন, শেরপুর জেলা শাখার সভাপতি ও সংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক রাজিয়া সামাদ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার অভিজিৎ রায়ের বাবা অজয় রায়।
রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, শেরপুর জেলা শাখার সভাপতি সঞ্চিতা হোড়ের নেতৃত্বে সমবেত কণ্ঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো’ রবীন্দ্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক রাজিয়া সামাদ ফুলের তোড়া উপহার ও গলায় উত্তরীয় পরিয়ে দিয়ে নীতিশ রায়কে সম্মাননা জানান।