আলোকচিত্রীর ফেলোশিপ অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মউদুদুল আলম
মউদুদুল আলম

আলোকচিত্রী সংগঠক, শিক্ষক ও শিল্পী মউদুদুল আলমকে ফটোগ্রাফিতে অবদান রাখার জন্য অনারারি ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। কাল ২৪ অক্টোবর বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁকে এই ফেলোশিপ দেওয়া হবে।
মউদুদুল আলম চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক এবং বর্তমান সভাপতি। তিনি সেন্টার ফর ফটোগ্রাফি অ্যান্ড ভিজ্যুয়াল আর্টসের প্রধান নির্বাহী। তাঁর প্রকাশিত গ্রন্থ আজকের ফটোগ্রাফি, ভ্রমণবিষয়কগ্রন্থ কাশ্মীর স্মৃতি এবং কাব্যগ্রন্থ নিথর জলে নিঃশব্দ। তিনি প্রয়াত কবি ওহীদুল আলমের তৃতীয় ছেলে। বিজ্ঞপ্তি।