আলোকিত চার গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার চারটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে এসব গ্রামে গতকাল রোববার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বিদ্যুৎ-সুবিধার আওতায় আসা ওই চারটি গ্রাম হচ্ছে রমজানপাড়া, বালাপাড়া, রসেয়া, বানিয়াপাড়া। গত রোববার রাতে পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান এ কার্যক্রমের উদ্বোধন করেন। গ্রাম চারটিকে বিদ্যুৎ-সুবিধার আওতায় আনার জন্য ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় পাঁচ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। চার গ্রামের ২২৯টি বাড়িতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে।