আলোকিত হলো ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের হলদিরপার ও উত্তর চান্দগ্রামে ১৭০টি পরিবারের ঘরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ সংযোগের কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। এতে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নীল মাধব বণিক প্রমুখ বক্তব্য দেন।