আলোকিত হলো পারকী সৈকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারার পারকী সৈকতের দোকান ও কটেজগুলোতে অবশেষে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পারকী সৈকত আলোকিত হয়ে ওঠে। সৈকতের ৪৫ গ্রাহক নতুন বিদ্যুৎ-সংযোগ দেন।
বিদ্যুৎ-সংযোগ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, পারকী সৈকত একদিন দেশসেরা বিনোদনকেন্দ্রে পরিণত হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে।
বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (প্রকৌশলী) শাহজাহান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন আনোয়ারা পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্য এম এ কাইয়ুম শাহ ও পারকী সৈকত ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম।