আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গতকাল সোমবার বিনা মূল্যে হিন্দু বিয়ে নিবন্ধনে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সকালে টাউন হলে কমিউনিটি পুলিশিং, পেশাজীবী ফোরাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএসের আয়োজনে এ আলোচনা হয়। রংপুর সিটি করপোরেশনের কাউন্সিলর ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন রংপুর পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসান, আরডিআরএস মঞ্জুশ্রী সাহা, হিন্দুকল্যাণ ট্রাস্টের রথীশ চন্দ্র ভৌমিক প্রমুখ। ২৪ জন বিবাহিত দম্পতির গতকাল বিনা মূল্যে নিবন্ধন করা হয়।