আলোচনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক স্থাপনের লক্ষ্যে গতকাল মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাহেরচর ফজলুল হক উচ্চবিদ্যালয় মাঠে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম। কুমিল্লার সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, দাউদকান্দি থানার ওসি আবু ছালাম মিয়া বক্তব্য দেন। বক্তারা মাদক ব্যবসা ও সেবন, উত্ত্যক্ত করাসহ নানা ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেন।