প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট হারজী গ্রামের আচার্য্য বিবেকানন্দ গোস্বামী সেবাশ্রম ও রাধাগোবিন্দ মন্দিরের প্রাঙ্গণে চার দিনব্যাপী ধর্মীয় আলোচনা ও কীর্তন উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। উৎসবের তৃতীয় দিন শনিবার বিকেলে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি বাবুল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস। অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন, জাতীয় হিন্দু সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হীরেন্দ্রনাথ বিশ্বাস। আলোচনা শেষে রাতে রাধাকৃষ্ণ ও শেফালী সম্প্রদায় পদাবলি কীর্তন পরিবেশন করে।