আলোচনা করতে চাইনি, এটি ঠিক নয়: উপাচার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম নূর-উন-নবী l ফাইল ছবি
এ কে এম নূর-উন-নবী l ফাইল ছবি

শিক্ষকদের পদোন্নতির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেটের সভার দিন থেকে পদোন্নতির সব সুবিধা তাঁরা ভোগ করবেন। এর পরও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচটি বিভাগের স্নাতকোত্তর ডিগ্রির নীতিমালা প্রণয়নের দায়িত্ব বিভিন্ন অনুষদ ও বিভাগীয় প্রধানদের। কিন্তু তাঁরা না করে আমার ওপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। আর ইমরান নামের শিক্ষকের সনদ জালিয়াতির জন্য গত ২৮ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করেছি। এ ছাড়া আমাকে বিশ্ববিদ্যালয়ের নানা কাজের জন্য ঢাকায় যেতে হয়। নিজের কাজের জন্য নয়। আমি আলোচনা করতে চাইনি এ অভিযোগ ঠিক নয়।