আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে শহীদজননী জাহানারা ইমামের জন্মদিন উপলক্ষে গতকাল রোববার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। শহরের খলিফাপট্টির স্বাস্থ্যসেবা কেন্দ্রে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা খান আবদুল হাই। এতে বক্তব্য দেন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান এবং স্বপন কুমার দাস, মওলা বকস্, এজাজ আহম্মেদ, সুমন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা শহীদজননী জাহানারা ইমামের সংগ্রামী জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন।