আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে সিভিল সার্জনের সভাকক্ষে সিভিল সার্জন আহাদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক। বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আক্তারুজ্জামান ভূঁইয়া, ইউনিসেফের প্রতিনিধি মো. শামসুজ্জামান, ব্র্যাকের প্রতিনিধি এ কে আজাদ প্রমুখ। পঞ্চগড় প্রতিনিধি|