আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতলের আদিবাসীদের মানবাধিকার ইস্যুতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে স্থানীয় আদিবাসী নেতা ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুরের নবাবগঞ্জে কারিতাস কার্যালয়ে ব্র্যাকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি প্রকল্পের জেলা ব্যবস্থাপক নির্মল কেরকেটার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন একই প্রকল্পের ঊর্ধ্বতন ব্যবস্থাপক আলবেরিকুশ খালকো।