আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘পবিত্র রমজানের তাৎপর্য ও আমাদের করণীয়’ বিষয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কামরুল হাসান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার,রৌহা মাদ্রাসার শিক্ষক আবদুল বাছেদ খান, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম আবদুর রাজ্জাক প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি|