প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার পোলিওবিষয়ক আলোচনা সভা হয়েছে। লোহাগাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হানিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো. শাহাবুদ্দিন, মোস্তফা সৈয়দ, মো. মহসিন। সভায় বক্তারা বলেন, পোলিও নির্মূলের জন্য সব চিকিৎসক ও মাঠকর্মীদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে পোলিওতে আক্রান্ত শিশুদের খুঁজে বের করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিপু চৌধুরী।