প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল সমিতি (বিএইচএমএ) পীরগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদরুল আমীন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় সভাপতি সুখদেব চন্দ্র দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা আবু তাহের, জালালউদ্দীন ও আবদুল মালেক। পরে বদরুল আমীনকে সভাপতি ও জালালউদ্দীনকে সাধারণ সম্পাদক করে বিএইচএমএর পীরগঞ্জ শাখার ১৪ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি করা হয়।