প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার ফরাক্কাবাদ এন আই স্কুল অ্যান্ড কলেজে গতকাল রোববার ‘বি ডিজিটাল বিল্ড ডিজিটাল’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহমদ হোসেন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সভাপতি লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ আল খাইরুম, মোস্তাফিজুর রহমান ও ফারুকুজ্জামান চৌধুরী।