আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুল হক, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মাঈন উদ্দিন ভূঁইয়া ও জাবারাং কল্যাণ সমিতি শিক্ষা প্রকল্পের উপজেলা সমন্বয়ক বিদ্যুৎ জ্যোতি চাকমা প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার মূল স্তম্ভ হচ্ছে প্রাক্-প্রাথমিক শিক্ষা। এর মাধ্যমে খেলার ছলে শিশুরা পড়তে পারছে, লেখতে পারছে। সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাতৃভাষায় ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।