আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্যোগ মোকাবিলায় মানুষকে সক্ষম করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল। গতকাল ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৫’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মোস্তফা কামাল প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, যেহেতু দুর্যোগ একেবারে নির্মূল করা যাবে না, তাই একে প্রশমনে বাস্তবভিত্তিক জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিয়ে সাধারণ জনগোষ্ঠীকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, খুলনা মহানগর জাতীয় মানবাধিকার ইউনিটের সভাপতি শেখ আবদুল হালিম প্রমুখ।