প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল শনিবার সকালে ‘বাংলাদেশ নদী-নীতি ও নদী-আইন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখা এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন গাজীপুর শাখার সভাপতি সিরাজুল ইসলাম। মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লোকমান হোসেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, স্থানীয় বেলাল উদ্দিন আকন্দ, আবদুস সামাদ মণ্ডল, কামরুন নাহার, আব্দুল করিম, তাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।