আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার হলে ওই সভা অনুষ্ঠিত হয়। নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক দক্ষতা তৈরির অংশ হিসেবে এ সভা হয়। সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের আহ্বায়ক ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার।