আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐক্যবদ্ধ সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বেলা ১১টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আব্দুল মোনায়েম নেহেরু। বিশিষ্ট শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দাশ রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সালেহ আহমদ। সংগঠনের জেলা আহ্বায়ক সুকেশ চন্দ্র দেব দেন স্বাগত বক্তব্য। সভা সঞ্চালনা করেন দেবব্রত রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তমাল চন্দ্র নাথ, ইয়াওর বক্ত চৌধুরী, দীপক দত্ত, ইকবাল হোসেন, সুনির্মল সেন, পীযূষ কান্তি দাস, উদয়ন দাস পুরকায়স্থ, ফজলুর রহমান প্রমুখ। সিলেট প্রতিনিধি|