আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে ‘কুষ্ঠরোগ উচ্ছেদ কার্যক্রমে কুষ্ঠ আক্রান্ত রোগীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। শেরপুর জেলা সদর হাসপাতালের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা নিলাদ্রী হোড়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। জেলা স্বাস্থ্য বিভাগ ও বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ডেমিয়েন ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে। এতে ডেমিয়েন ফাউন্ডেশন বাংলাদেশের প্রকল্প পরিচালক কবীর মো. মনিরুল আজম খান বলেন, কুষ্ঠ বংশগত রোগ নয়। এ রোগের জীবাণু রোগীর হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়।