আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কৃষি কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে জলবায়ু-সহনশীল কৃষি প্রকল্পের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কারিতাস দিনাজপুর আঞ্চলিক কর্মসূচি ব্যবস্থাপক স্বপন রোজারিও। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মো. রওশন কবির, ল্যাম্ব হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা অ্যানোস সরেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান প্রমুখ।