আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া পাকিস্তানি বাহিনী মুক্ত দিবস উপলক্ষে গতকাল বুধবার শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা হয়। এর আগে সকাল ১০টার দিকে একটি শোভাযাত্রা দুলালপুর বাজার থেকে শুরু হয়ে ঘাগুটিয়া মসজিদ-সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, ইউএনও আহমেদ জামিল, থানার ওসি আবুল ফয়সল প্রমুখ বক্তব্য দেন।