আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকালে তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, ইউএনও জিলুফা সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম, জেলা তথ্য সহকারী অফিসার আলমগীর কবির ও পিআইও রেফাউল আযম।