প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের প্রয়াত সাত সমাজসংগ্রামীর কর্মজীবন নিয়ে গতকাল শুক্রবার বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জের বাম ও প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সাবেক নেতা-কর্মীদের সংগঠন সমমনার উদ্যোগে নগরের মণ্ডলপাড়ায় সিটি ট্রেনিং মিলনায়তনে ‘স্মরণীয় বরণীয়’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষাবিদ নারীনেত্রী হেনা দাস, ভাষাসংগ্রামী ও রাজনীতিবিদ শফি হোসেন খান, কমিউনিস্ট নেতা সুনীল রায়, ছাত্রনেতা রাজনীতিবিদ নূরুল হক, ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা প্রাণ গোবিন্দ গুণ, রাজনীতিবিদ আবদুল লতিফ এবং রাজনীতিবিদ ও আইনজীবী শামসুল হক স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।