আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের সহিংসতায় নিহত চারজন পুলিশ সদস্য স্মরণে গতকাল রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা হয়। সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল মতিন সরকার, বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ওয়াহেদ আলী, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সমেস উদ্দিন প্রমুখ। ইউপি চেয়ারম্যান মতিন বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবির বামনডাঙ্গা পুলিশ তদন্তকেন্দ্রে হামলা চালিয়ে চার পুলিশ সদস্যকে হত্যা করে। প্রতিবছর এদিন কালো দিবস হিসেবে পালন করা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি|