প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে শিশুহত্যা, গুম, অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন এবং আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা শহরের রাজুর বাজার কলেজিয়েট স্কুলের সামনে নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে সমন্বিত বিদ্যালয় নাট্য দল (বিনাদ) জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। এতে শিক্ষক, শিক্ষার্থী, উন্নয়নকর্মী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে রাজুর বাজার কলেজিয়েট বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও শিক্ষক মজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভা হয়।