প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেকারত্ব দূর করতে হলে আত্মকর্মী দরকার। আত্মকর্মী সৃষ্টি হলে আত্মকর্মসংস্থানও হবে। সুতরাং আত্মকর্মী ও কর্মসংস্থানের সমন্বয় হলে আত্মকর্মসংস্থান হবে। যুবসমাজকে আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত করতে পারলে বেকারত্ব কমবে। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সিলেট যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আমির আজম খানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম।