প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট শহরের দোয়েল গেস্টহাউস সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার রংপুর বিভাগ উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভা হয়। সেখানে ঢাকার রংপুর বিভাগ সমিতির ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। ঢাকার রংপুর বিভাগ সমিতি আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকার রংপুর বিভাগ সমিতির সভাপতি আবদুল্লাহ আল নাসের। সভায় বক্তারা বিভাগের আটটি জেলায় গ্যাস সরবরাহসহ অন্যান্য উন্নয়নের দাবি জানান। এ দাবি বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।