প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাত আটটায় পাঠাগার মিলনায়তনে এই আলোচনা সভা হয়। পাঠাগারের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং পাঠাগারের সাধারণ সম্পাদক সৈয়দ শামসুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন প্রবীণ আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, স্বপন কুমার দেব, মো. জহুর আলী, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, কবি রবিউল লেইস প্রমুখ।