আলোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক, বাল্যবিবাহ ও উত্ত্যক্তবিরোধী জনমত গড়ে তুলতে কুড়িগ্রাম পৌর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার পৌরসভার হলরুমে আলোচনা সভা হয়। পৌরসভার মেয়র আবদুল জলিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ পনির উদ্দিন আহাম্মেদ, জেলা পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক মতলুবর রহমান, সদস্যসচিব রাশেদুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা পুলিশিং কমিটির সদস্যসচিব লুৎফর রহমান বকসী ও সদর থানার ওসি জমির উদ্দিন। বক্তব্য দেন কাউন্সিলর মাসুদুর রহমান, মোস্তফা কামাল, রোস্তম আলী ও আনিছুর রহমান প্রমুখ।